বিনা অনুমতিতে অভিনেত্রীদের ছবি তুললেই কড়া ব্যবস্থা, হুশিয়ারি সালমানের!

বার্তা ডেস্কঃ

সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন ও পাপারাজ্জিদের ছবি তোলার সংস্কৃতি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছে। সম্প্রতি সম্মতি ছাড়া অভিনেত্রীদের আপত্তিকর ও নির্দিষ্ট অঙ্গের ছবি তোলার প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সরব হয়েছেন নেহা ধুপিয়া ও নীতু কাপুরের মতো তারকারাও। এই পরিস্থিতিতে বিনোদন জগতের তারকাদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন সুপারস্টার সালমান খান। জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বসের মঞ্চে দাঁড়িয়ে পাপারাজ্জিদের কড়া আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ভাইজান। তাঁর স্পষ্ট বার্তা, তারকাদের ইচ্ছা ও অনিচ্ছাকে সম্মান জানাতে হবে।

সালমান খান তাঁর বক্তব্যে বিস্ফোরক দাবি করে জানান, কিছু ক্ষেত্রে কিছু তারকা নিজেই এই ধরনের ছবি তোলার জন্য পাপারাজ্জিদের টাকা দেন এবং উসকানি জোগান। তবে যাঁদের এতে আপত্তি রয়েছে, তাঁদের ব্যক্তিগত সীমানা লঙ্ঘন করার অধিকার কারও নেই। অসন্মতির পরেও যদি এই ধরনের আচরণ চলতে থাকে, তবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন অভিনেতা। পাশাপাশি, যে সমস্ত নারীরা এই ধরনের ছবি তোলা অপছন্দ করেন, তাঁদের সাহসিকতার সঙ্গে প্রতিবাদ করার পরামর্শও দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *