পুজোর আগেই কপাল খুলছে তিন রাশির, বিশাখা নক্ষত্রে বুধের প্রভাবে মিলবে ঝোড়ো আর্থিক লাভ!

বার্তা ডেস্কঃ

অক্টোবর মাসে মহাজাগতিক বিন্যাসে এক বড় পরিবর্তন ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, বুদ্ধি ও বাণিজ্যের কারক গ্রহ বুধ খুব শীঘ্রই শুক্র-শাসিত তুলা রাশি থেকে বিশাখা নক্ষত্রে প্রবেশ করতে চলেছে। গ্রহের এই বিশেষ নক্ষত্র পরিবর্তনের ফলে ১২ অক্টোবর থেকে তিনটি নির্দিষ্ট রাশির জাতক-জাতিকাদের জীবনে দারুণ সময় শুরু হতে চলেছে। কর্কট, কন্যা ও কুম্ভ রাশির জাতকরা এই পরিবর্তনের জেরে চাকরি এবং ব্যবসায় অভূতপূর্ব সাফল্যের মুখ দেখতে চলেছেন।

বিশেষ করে পুজোর ঠিক আগে এই তিন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তির জোরালো যোগ তৈরি হয়েছে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা কাজগুলো গতি পাওয়ার পাশাপাশি নতুন দায়িত্ব ও পদোন্নতির সুযোগ রয়েছে। ব্যবসায়ীদের নতুন চুক্তি এবং যোগাযোগ থেকে লাভবান হওয়ার সম্ভাবনা প্রবল। সঠিক বিচারবুদ্ধি ও কঠোর পরিশ্রমের সুবাদে এই রাশির জাতকরা আর্থিক দিক থেকে নিজেদের অবস্থান আরও শক্ত করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *