জ্ঞানেশের অপসারণে তোলপাড়, রাহুলের চা-চক্রে কি চূড়ান্ত হবে পরবর্তী মহালড়াই?

বার্তা ডেস্কঃ

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কেন্দ্রের উপর চাপ আরও বাড়াতে আজ বিকেলে নিজের বাসভবনে বিশেষ চা-চক্রের আয়োজন করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দিল্লির ৫, সুনেরি বাগ রোডের এই বৈঠকে ‘ইন্ডিয়া’ জোটের সাংসদদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের বিশিষ্ট প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। এসআইআর মামলার সুপ্রিম কোর্টে শুনানির দিনেই এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

চলমান এই আন্দোলনে যৌথ কৌশল স্থির করতেই মূলত আজকের এই বৈঠক আহ্বান করা হয়েছে। সোমবার পাঠানো আমন্ত্রণপত্রে রাহুল গান্ধী গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সকলকে একত্রিত হওয়ার বার্তা দিয়েছেন। চা-চক্রের প্রাক্কালে একটি যৌথ সাংবাদিক বৈঠক হওয়ারও কথা রয়েছে। সেখান থেকেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের পরবর্তী রূপরেখা বা বড় কোনো কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জোরালো জল্পনা শুরু হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *