কলকাতায় ইডির মেগা অভিযান, আর্থিক প্রতারণার অভিযোগে তোলপাড় শহর!

বার্তা ডেস্কঃ

সপ্তাহের শুরুতেই কোটি কোটি টাকার আর্থিক জালিয়াতির তদন্তে ফের তপ্ত তিলোত্তমা। সোমবার সকাল থেকে শহরের কুঁদঘাটসহ মোট আটটি পৃথক স্থানে একযোগে অভিযান শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) আধিকারিকেরা। সূত্রের খবর, এক বেসরকারি অর্থলগ্নি সংস্থা বিপুল মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা টাকা তোলে। কিন্তু পরবর্তীতে প্রতিশ্রুতি মতো সেই অর্থ আর ফেরত দেওয়া হয়নি বলে মারাত্মক অভিযোগ উঠেছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, প্রতারিতদের টাকা উদ্ধার না করে তা আবাসন ও অন্যান্য ব্যবসায় বেআইনিভাবে খাটানো হতো। গত মাসেই এই মামলার প্রেক্ষিতে অর্থলগ্নি সংস্থাটির একাধিক দপ্তর ও পদস্থ কর্তাদের বাসভবনে তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। সেই অভিযানের পর সংগৃহীত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতেই এদিন কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তায় ইডির আধিকারিকেরা শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে জালিয়াতির শিকড়ে পৌঁছানোর চেষ্টা করছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *