বিশ্বের দ্বিগুণ গতিতে ছুটছে ভারত, অর্থনীতির পূর্বাভাস বাড়িয়ে সাত শতাংশ করল আইএমএফ!

বার্তা ডেস্কঃ

আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার বা আইএমএফের সর্বশেষ ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ রিপোর্ট অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির হারের পূর্বাভাস বাড়িয়ে সাত শতাংশ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের সংঘাত এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মতো বৈশ্বিক অস্থিরতার মধ্যেও অভ্যন্তরীণ চাহিদা ও পরিষেবা খাতের শক্তিশালী অবস্থানের কারণে ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতির তকমা ধরে রাখতে চলেছে।

এই অর্জনের পেছনে মূল ভূমিকা পালন করছে দেশের বিশাল অভ্যন্তরীণ বাজার, জনসংখ্যা সংক্রান্ত অনুকূল বিন্যাস এবং ধারাবাহিক কাঠামোগত সংস্কার। শুধু চলতি অর্থবর্ষ নয়, আগামী ২০২৭-২৮ অর্থবর্ষেও ভারতের জিডিপি বৃদ্ধির এই গতি বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *