অ্যালেন পার্কের দুর্গাপুজোয় শুভেন্দুর মন্তব্যে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

কলকাতার বিখ্যাত পার্ক স্ট্রিটের অ্যালেন পার্কে এই প্রথমবার শুরু হলো সনাতনী দুর্গা আরাধনা। সোমবার গভীর রাতে বিজেপির যুব নেতা শঙ্কুদেব পণ্ডার উদ্যোগে আয়োজিত এই ঐতিহাসিক পুজোর শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। মহালয়ার পর দুর্গাপুজোর আনন্দ যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই আলোর মালায় সেজে উঠেছে ডিসেম্বরের ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিট এলাকা। পুজোর সূচনা দেখতে বিশিষ্ট সাহিত্যিক তসলিমা নাসরিনও সোমবার রাতে সেখানে উপস্থিত হয়েছিলেন এবং পুরো আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

উদ্বোধনী মঞ্চে দাঁড়িয়ে পুজো উদ্যোক্তা শঙ্কুদেবকে পাশে নিয়ে শুভেন্দু সুর চড়ান বিরোধী শক্তির বিরুদ্ধে। তিনি বলেন, “মা দুর্গার আগমনে আজ পুরো পার্ক স্ট্রিট পবিত্র ও শুদ্ধ হলো। এতদিন এখানে পুজো করার জন্য হাই কোর্টের দ্বারস্থ হতে হতো।” এলাকাটিকে এতদিন ধরে চলা উৎপাত মুক্ত করে রাষ্ট্রবাদী চেতনায় ঐতিহ্য, সংস্কৃতি ও পরম্পরা বজায় রেখে এগিয়ে যাওয়ার বার্তা দেন তিনি। পাশাপাশি পুজোর দিনগুলিতে অ্যালেন পার্কে এসে প্রসাদ ও ভোগ খাওয়ার ইচ্ছাপ্রকাশ করেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *