শিয়ালদায় বাড়ছে লোকাল ট্রেনের সংখ্যা, জেনে নিন আপনার ট্রেনের নতুন সময়সূচি!
October 13, 2026
বার্তা ডেস্কঃ
যাত্রীদের যাতায়াত আরও মসৃণ করতে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনে পরীক্ষামূলকভাবে চারটি নতুন লোকাল ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শান্তিপুর-কৃষ্ণনগর এবং শিয়ালদা-বজবজ শাখায় এই নতুন ট্রেনগুলি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলাচল করবে। পরিস্থিতি বিচার করে পরবর্তীতে এই পরিষেবাগুলি স্থায়ী করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর ফলে প্রতিদিন যাতায়াতকারী হাজার হাজার নিত্যযাত্রী বিশেষ স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।
নতুন ট্রেন চালুর পাশাপাশি দুটি পুরনো ট্রেনের সময়সূচিতেও পরিবর্তন এনেছে রেল কর্তৃপক্ষ। এছাড়া বজবজ শাখায় রাতে এক জোড়া বাড়তি লোকাল ট্রেন চালুর ব্যবস্থা করা হয়েছে, যা মাসকয়েক আগে বন্ধ হয়ে গিয়েছিল। রেলের এই পদক্ষেপে কাজের দিনে ব্যস্ত সময়ে ভিড় কিছুটা কমবে এবং যাত্রীরা নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারবেন।