একজোট বিরোধীরা, এবার কি সত্যিই চাপে মোদী সরকার?
বার্তা ডেস্কঃ
দিল্লিতে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বাসভবনে অনুষ্ঠিত হল INDIA জোটের এক গুরুত্বপূর্ণ বৈঠক। বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী কঠোর সুরে বলেন, দেশের গণতন্ত্র ও সংবিধান রক্ষায় সমস্ত বিরোধী দল একজোট হয়ে লড়াই চালিয়ে যাবে। যন্তর মন্তরে মতামত প্রকাশের অধিকার কেড়ে নেওয়ার তীব্র সমালোচনা করে তিনি নরেন্দ্র মোদী ও অমিত শাহের বিরুদ্ধে সরাসরি ক্ষোভ উগরে দেন।
রাহুল গান্ধী হুঁশিয়ারি দিয়ে জানান, যারা ভারতীয় সংবিধান ধ্বংস করার চক্রান্ত করেছেন, তারা সহজে পার পাবেন না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জ্ঞানেশ কুমারসহ এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়েছেন তিনি। তাঁর মতে, এটি কেবল কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক প্রতিবাদ নয়, বরং দেশে গণতন্ত্র ও নির্বাচনী ব্যবস্থা পুনরুদ্ধারের এক অখণ্ড সংগ্রাম।