এক দিনেই ৪ লক্ষ কোটি টাকার মালিক বিনিয়োগকারীরা, সেনসেক্সের ঐতিহাসিক রেকর্ড!

বার্তা ডেস্কঃ

উৎসবের মরসুমে টানা পতনের মেঘ কাটিয়ে ভারতীয় শেয়ারবাজারে আছড়ে পড়লো জোরালো স্বস্তির হাওয়া। বিশ্ববাজারের অনিশ্চয়তা আর টানা মন্দার পর মঙ্গলবার দুপুরের পর থেকেই দালাল স্ট্রিটে দেখা যায় এক অভূতপূর্ব তেজি ভাব। দিনের শেষে একধাক্কায় ১১০৯ পয়েন্ট লাফিয়ে সেনসেক্স পৌঁছে যায় ৭৩,০ ৩৩.৭৮ পয়েন্টে। পাশাপাশি নিফটি ৫০ সূচকও ১.৬০ শতাংশ বৃদ্ধি পেয়ে ২২,৭২১.৯৫ পয়েন্টে থিতু হয়। সূচকের এই আচমকা উল্লম্ফনে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের সম্মিলিত সম্পদ এক লহমায় বাড়লো প্রায় ৪.১২ লক্ষ কোটি টাকা।

বাজার বিশেষজ্ঞদের মতে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের দীর্ঘমেয়াদী মূলধনী লাভ (LTCG) কর ও সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স (STT) সংক্রান্ত ইতিবাচক মন্তব্যেই এই আইটি-চালিত বুল রান। এইচসিএল, টিসিএস এবং ইনফোসিসের মতো শীর্ষ তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির ওপর ভর করে আইটি সূচক প্রায় ৫ শতাংশ বেড়ে বাজারকে সবচেয়ে বেশি টেনে তুলেছে। এছাড়া ধাতু, অটো ও রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং খাতেও জোরালো গতি লক্ষ্য করা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *