সুযোগ নষ্টের মাশুল! ৩ মিনিটের ঝড়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে স্বপ্নভঙ্গ ইস্টবেঙ্গলের

বার্তা ডেস্কঃ

এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু’র গ্রুপ ডি’র ম্যাচে ইরাকের ক্লাব দল আল শোরতা এফসির কাছে ২-৩ গোলে হেরে গেল ইস্টবেঙ্গল। ম্যাচের প্রথমার্ধে দাপুটে ফুটবল খেলে জোড়া গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন ডেভিড। একাধিক সহজ সুযোগ হাতছাড়া করায় এবং রক্ষণভাগের দুর্বলতার কারণে বড় মাশুল গুনতে হয় লাল-হলুদ ব্রিগেডকে।

ম্যাচের দ্বিতীয়ার্ধের ৫১ ও ৫৩ মিনিটের ব্যবধানে পরপর দুটি গোল হজম করে পিছিয়ে পড়ে দল। কোচ আন্তোনিও হাবাস লোপেজের কৌশল ও প্রথমার্ধের দারুণ আক্রমণাত্মক মেজাজ সত্ত্বেও শেষরক্ষা হয়নি। ১০ জনের দলের বিরুদ্ধে লড়াই চালিয়েও শেষ পর্যন্ত পয়েন্ট হাতছাড়া করে মাঠ ছাড়তে হয় কলকাতার ঐতিহ্যবাহী এই ক্লাবটিকে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *