দেবীপক্ষেই বিশাল চমক! নবম-দশমের শিক্ষক নিয়োগে তালিকা প্রকাশ করল SSC, এক ক্লিকেই জানুন বিস্তারিত
বার্তা ডেস্কঃ
দুর্গাপূজার সূচনাতেই রাজ্যের শিক্ষক চাকরিপ্রার্থীদের জন্য এলো বড় সুখবর। নবম ও দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগের ইন্টারভিউয়ের জন্য প্রাথমিক তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। ১২ই অক্টোবর বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৫ সালের দ্বিতীয় এসএলএসটি (SLST) প্রক্রিয়ার অধীনে এই তালিকাটি প্রকাশ্যে আনা হয়। মধ্যশিক্ষা পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, মোট ২৩ হাজার ২০৯টি শূন্যপদের ভিত্তিতে তালিকাটি তৈরি করা হয়েছে, যার মধ্যে বাংলা মাধ্যমেই রয়েছে সর্বাধিক ১৯ হাজার ৯৪৮টি পদ।
প্রার্থীদের সুবিধার্থে ইন্টারভিউয়ের সম্ভাব্য সূচি এবং নথি যাচাইয়ের প্রক্রিয়া সংক্রান্ত সব তথ্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হবে। বিষয়ভিত্তিক পদের ক্ষেত্রে বাংলা মাধ্যমে পুরুষ ও মহিলা উভয়ের জন্য ১৪ হাজার ৮২৫টি এবং শুধুমাত্র মহিলাদের জন্য ৫ হাজার ১২৩টি পদ বরাদ্দ রয়েছে। এছাড়া হিন্দি মাধ্যমে ২ হাজার ২৪৯টি ও উর্দু মাধ্যমে ৮৭৬টি পদে নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে প্রার্থীদের সরাসরি westbengalssc.com এবং wbsschelpdesk.com ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।