জ্ঞানেশ কুমারকে সরাতে কোন গোপন ছক কষলেন রাহুল? উৎসবের মরশুমে বড় মোড় ইন্ডি জোটের রাজনীতিতে!

বার্তা ডেস্কঃ

সুপ্রিম কোর্ট অভিযানের সাফল্যের পর এবার জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে আন্দোলনের পরবর্তী রণকৌশল চূড়ান্ত করল ইন্ডি জোট। রাহুল গান্ধীর বাসভবনে আয়োজিত হাই-টি বৈঠকে জোটের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠক শেষে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী জানান, জ্ঞানেশদের ঘিরে জাল গুটিয়ে আসছে এবং আগামী দিনে চাপ আরও বাড়ানো হবে। তবে আন্দোলনের রূপরেখায় কিছুটা সাসপেন্স বজায় রাখতে চান তাঁরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও অন্যান্য বিরোধী নেতারাও একজোটে লড়াই চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন।

বর্তমানে দেশে উৎসবের মরশুম চলায় সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয়, সে বিষয়টি মাথায় রেখে আপাতত বড় জমায়েত এড়িয়ে চলার বিষয়ে আলোচনা হয়েছে। তবে উৎসবের পর আন্দোলনের ধরনে অভিনবত্ব আনার ইঙ্গিত দিয়েছেন রাহুল। তিনি স্পষ্ট জানান, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাই তাঁদের মূল লক্ষ্য এবং এই লড়াইয়ে পৃথক কোনো কর্মসূচি না করে সকলে ঐক্যবদ্ধভাবে পথে নামবেন। পাশাপাশি, এই আইনি ও রাজনৈতিক লড়াইয়ে দেশের শীর্ষ আদালতের ভূমিকার প্রতিও পূর্ণ আস্থা ও শ্রদ্ধা প্রকাশ করেছে বিরোধী শিবির।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *