ইয়ারবাডস পরিষ্কার না করলে কানে হতে পারে মারাত্মক সংক্রমণ!
বার্তা ডেস্কঃ
গান শোনা থেকে জরুরি মিটিং, ইয়ারবাডস ছাড়া এক মুহূর্ত চলা দায়। অথচ দীর্ঘদিন পরিষ্কার না করায় এই ছোট ডিভাইসেই ঘাপটি মেরে থাকছে ক্ষতিকর জীবাণু। সম্প্রতি প্রকাশিত গবেষণায় সতর্ক করে বলা হয়েছে, অপরিষ্কার ইয়ারবাডস ব্যবহারের ফলে কানের বাইরের অংশে ‘ওটিটিস এক্সটার্না’-র মতো বিপজ্জনক সংক্রমণ দেখা দিতে পারে। তাই নিয়মিত ও সঠিক উপায়ে এটি পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।
ঘরে বসেই নিরাপদে ইয়ারবাডস পরিষ্কার করার কয়েকটি সহজ নিয়ম রয়েছে। প্রথমে সিলিকন বা রবারের ইয়ার টিপস সাবধানে খুলে প্রস্তুতকারক সংস্থার নির্দেশিকা মেনে পরিষ্কার করে নিন। এরপর স্পিকারের জালি অংশের ময়লা সরাতে নরম ও শুকনো ব্রাশ ব্যবহার করুন। বাইরের অংশ মুছতে নরম মাইক্রোফাইবার কাপড় ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। চার্জিং কেসের ভেতরের ধুলো শুকনো কটন বাড দিয়ে মুছে নিন এবং সম্পূর্ণ শুকানোর পরেই তা ব্যবহার করুন।