পুজোর রাতে নিশ্চিন্তে বাড়ি ফিরুন, রানাঘাট-বনগাঁ রুটে বিশেষ ট্রেন!
বার্তা ডেস্কঃ
মুর্শিদাবাদ পুলিশ জেলায় এবার рекорд ৩ হাজার ২৮৬টি দুর্গাপুজো কমিটিকে সরকারি আর্থিক সাহায্য দেওয়া হলো। গত বছরের তুলনায় এবার অনুদান পাওয়া কমিটির সংখ্যা ৮৪৯টি বেড়েছে। সোমবার সন্ধ্যায় বহরমপুরে মুর্শিদাবাদ জেলা পরিষদের অডিটোরিয়াম হল থেকে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে পুজো কমিটিগুলির হাতে ১ লক্ষ টাকা করে অনুদানের চেক তুলে দেন জেলা প্রশাসন ও পুলিশের শীর্ষ আধিকারিকরা। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলাশাসক আর অর্জুন, জেলা পুলিশ সুপার শচীন মক্কার, বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্রসহ অন্যান্য প্রশাসনিক কর্তারা।
অনুষ্ঠানে উৎসবের দিনগুলিতে যানজট এড়াতে বহরমপুর, ডোমকল, কান্দি, বেলডাঙা ও লালবাগের জন্য বিশেষ ট্রাফিক রুট ম্যাপও প্রকাশ করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সুশান্ত কবিরাজ দর্শনার্থীদের প্রকাশিত রুট ম্যাপ মেনে প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান। পুজো কমিটিগুলিকে সরকারি নিয়ম ও অগ্নিনির্বাপক বিধি মেনে চলার অনুরোধ জানান জেলাশাসক। যেকোনো সমস্যায় ২৪ ঘণ্টা প্রস্তুত থাকবে জানিয়ে জেলা পুলিশ সুপার স্পষ্ট করেন, উৎসবের দিনগুলিতে নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ সর্বদা তৎপর থাকবে।