মায়ের টানে ১৩ লাখ টাকা খরচ করে হেলিকপ্টারে বাড়ি ফিরলেন প্রবাসী যুবক!

বার্তা ডেস্কঃ

বিদেশের মাটিতে বসে হঠাৎই মায়ের গুরুতর অসুস্থতার খবর পেয়ে চরম দুশ্চিন্তায় পড়ে যান নেপালের এক প্রবাসী যুবক। বিজয়া দশমী উপলক্ষে দীর্ঘদিন পর দেশে ফিরে আনন্দ উপভোগ করার কথা থাকলেও, মায়ের অসুস্থতা সব ওলোটপালট করে দেয়। যত দ্রুত সম্ভব মায়ের কাছে পৌঁছানোর তাড়া থাকলেও কাঠমান্ডু থেকে নিয়মিত কোনো বিমানের টিকিট জোগাড় করতে পারেননি তিনি। সড়কপথে যাত্রা দীর্ঘ ও অনিশ্চিত হওয়ায় মুহূর্তের জন্যও সময় নষ্ট করতে চাননি ওই যুবক।

শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে প্রায় সাড়ে তেরো লাখ নেপালি রুপি খরচ করে সিমরিক এয়ারের একটি বিশেষ হেলিকপ্টার ভাড়া করেন তিনি। কাঠমান্ডু থেকে সোজা মহেন্দ্রনগরে অবতরণ করার পর তাঁর এই অভাবনীয় কাণ্ড স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি করে। উৎসবের মরশুমে অভ্যন্তরীণ বিমান পরিষেবার করুণ চিত্রকে সামনে এনে দিলেও, মায়ের প্রতি এক যুবকের এই নিঃশর্ত টান ও দায়িত্ববোধ বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এক অনন্য নজির গড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *