জার্মানিতে মর্মান্তিক অগ্নিকাণ্ড, প্রাণ হারালেন ৩ ভারতীয়!
বার্তা ডেস্কঃ
জার্মানির বোখুম শহরে এক বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দুই তরুণীসহ তিন জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটির সম্ভাবনা খারিজ করে এটিকে ইচ্ছাকৃত অগ্নিসংযোগ বলে সন্দেহ করা হচ্ছে। এই ঘটনায় এক রোমান ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার ভোরে বোখুমের হফস্টেডে এলাকার ওই আবাসনে আগুন লাগলে পুরো এলাকায় চাঞ্চল্য ছড়ায়। সিঁড়িপথে আগুন ছড়িয়ে পড়ায় দমকলকর্মীদের পক্ষে ভবনে প্রবেশ করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায়। ওপরের তলায় আটকে থাকা বাসিন্দাদের কাছে সময়মতো পৌঁছানো সম্ভব হয়নি। নিহত তিন ভারতীয়র মধ্যে ২৫ ও ২৭ বছর বয়সি দুই তরুণী এবং ২৬ বছরের এক যুবক রয়েছেন। পুলিশ ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে।