চিনকে দূরে ঠেলে ভারতের পথে নেপালের মেয়র, কূটনৈতিক মহলে বড় চমক!

বার্তা ডেস্কঃ

আট মাস আগে ক্ষমতা গ্রহণের পর এই প্রথম কোনো দ্বিপাক্ষিক সফরে বের হচ্ছেন নেপালের নতুন প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। আর নিজের প্রথম বিদেশ সফরের জন্য প্রতিবেশী দেশ চিনের বদলে তিনি বেছে নিয়েছেন ভারতকেই।কূটনৈতিক সূত্রের খবর, আগামী নভেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে নয়াদিল্লিতে তাঁর আসার কথা রয়েছে। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে তিনি আগে বিদেশ ভ্রমণ করলেও কোনো দেশের সাথে দ্বিপাক্ষিক আলোচনার উদ্দেশ্যে এটিই তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। এর আগে নেপালের সাবেক প্রধানমন্ত্রীরা ক্ষমতা পেয়েই চিনের দিকে ঝুঁকলেও, বলেন্দ্র শাহ সেই প্রথা ভেঙে ভারত সফরকে প্রাধান্য দেওয়ায় আন্তর্জাতিক রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।

সম্প্রতি অগস্ট মাসে নেপালের ভয়াবহ বন্যার সময় ভারত দ্রুত ত্রাণ ও উদ্ধারকারী দল পাঠিয়ে সহায়তার হাত বাড়িয়েছিল। ধারণা করা হচ্ছে, এই ভারত সফরকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বলেন্দ্র শাহের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে।দ্বিপাক্ষিক বাণিজ্যিক সুবিধা বৃদ্ধি ও পারস্পরিক সুসম্পর্ক জোরদারসহ একাধিক অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে দু’দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।দুই দেশের তরফ থেকেই এই সফরের প্রস্তুতি জোরকদমে চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *