পুজোর মণ্ডপে বইয়ের স্টলে আগুন, শমীক ভট্টাচার্যের মন্তব্যে তোলপাড়!

বার্তা ডেস্কঃ

দুর্গাপুজোর আনন্দের মাঝেই রাজ্যজুড়ে বামেদের বুকস্টলে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। ঢাকুরিয়ায় প্রগতিশীল পুস্তক বিক্রয় কেন্দ্র ভাঙচুর এবং উত্তর ২৪ পরগনার কাঁচড়াপাড়া ও নোয়াপাড়ায় CPIM-এর স্টলে অগ্নিসংযোগের ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র শোরগোল শুরু হয়েছে। বাম নেতৃত্বের অভিযোগ, রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে এই তাণ্ডব চালানো হয়েছে। অন্যদিকে, গেরুয়া শিবিরের পালটা দাবি, নিজেদের দলের অন্তর্কলহ ও বদনাম করার উদ্দেশ্যেই বামেরা এই কাণ্ড ঘটাচ্ছে। এই ঘটনায় রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ চড়েছে।

এই পরিস্থিতি নিয়ে BJP রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানিয়েছেন, এই ধরনের স্টল ভাঙচুরের ঘটনার সঙ্গে তাঁদের দলের দূরদূরান্তের কোনো সম্পর্ক নেই। অতীতে CPIM এবং পরবর্তীতে তৃণমূলের তাণ্ডবের কথা উল্লেখ করে তিনি বলেন, অতীতে যাঁরা CPIM করতেন বা পরে তৃণমূল হয়েছেন, তাঁদেরই একটা অংশ হঠাৎ BJP-তে যোগ দিয়ে পুরনো রাজনৈতিক ক্ষোভ মেটাচ্ছেন। এই ধরণের দুষ্কৃতীদের তিনি বা দল সমর্থন করে না এবং তিনি তাঁদের চেনেন না বলেও সাফ জানান। একইসঙ্গে বনগাঁর একটি পৃথক মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, জমি সংক্রান্ত বিষয় হওয়ায় সিঙ্গল বেঞ্চের দেওয়া স্টল খোলার নির্দেশ খারিজ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *