আইএমএফের শীর্ষ পদে পাকিস্তান, চমকে গেল গোটা বিশ্ব!
বার্তা ডেস্কঃ
আন্তর্জাতিক আর্থিক তহবিলের কাছে কোটি কোটি ডলার ঋণের জালে জড়িয়ে থাকা পাকিস্তান এবার আইএমএফ ও বিশ্বব্যাঙ্কের বোর্ড চেয়ারম্যানের দায়িত্ব লাভ করেছে। দীর্ঘ তিয়াত্তর বছর পর প্রতিবেশী দেশটির এই মর্যাদাপূর্ণ পদপ্রাপ্তিকে ঐতিহাসিক মাইলফলক হিসেবে অভিহিত করা হয়েছে। ব্যাংককে অনুষ্ঠিত ২০২৬ সালের বার্ষিক সম্মেলনে পাকিস্তানের অর্থমন্ত্রী আহাদ চিমা খানকে পরবর্তী চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে। তবে ওয়াকিবহাল মহলের মতে, এই দায়িত্ব পাওয়ার অর্থ এই নয় যে পাকিস্তান ওই দুই সংস্থার ঋণের নীতিনির্ধারক নিয়ন্ত্রণ হাতে পেয়ে যাবে, বরং তারা কেবল বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে।
দীর্ঘদিন ধরেই পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি অত্যন্ত শোচনীয় এবং দেশটি টিকে রয়েছে মূলত আইএমএফের ঋণের ওপর। অতীতে এই ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহার না করে অপব্যবহার করার গুরুতর অভিযোগ রয়েছে। এমনকি ভারতের পক্ষ থেকেও স্পষ্ট জানানো হয়েছিল যে সন্ত্রাসে মদতদাতা এই দেশকে ঋণ দেওয়া হলে তা আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে অপব্যবহার হতে পারে। নিয়ম লঙ্ঘনের অভিযোগ এবং ভারতের বিভিন্ন আপত্তি সত্ত্বেও ভোটাভুটির মাধ্যমে শেষ পর্যন্ত পাকিস্তানের পক্ষেই রায় যায়। অর্থনৈতিক সংকটের মধ্যেও প্রতিবেশী দেশের এই নতুন বৈশ্বিক ভূমিকা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।