১৫ বছরের চাকরিতেই অবসর? সরকারি চাকরির নিয়মে আসছে বড় পরিবর্তন!

বার্তা ডেস্কঃ

সরকারি কর্মীদের চাকরির মেয়াদে বড় ধরনের কাটছাঁটের এক অভিনব প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এইচ ডি কুমারস্বামী। দেশে বেকারত্ব দূর করতে এবং প্রতিটি পরিবারে অন্তত একজনের সরকারি চাকরি নিশ্চিত করার লক্ষ্যে তিনি এই প্রস্তাব দেন। তাঁর মতে, বর্তমানে একজন কর্মী প্রায় ৩০ থেকে ৩৫ বছর পদে বহাল থাকায় নতুন প্রজন্মের জন্য চাকরির সুযোগ সীমিত হয়ে পড়ে।তাই চাকরির মেয়াদ কমিয়ে ১০ থেকে ১৫ বছরে নিয়ে আসলে দ্রুত শূন্যপদ তৈরি হবে এবং আরও বেশি সংখ্যক তরুণ-তরুণী কর্মসংস্থানের সুযোগ পাবেন। মেয়াদী কাজ শেষে তাদের জন্য অবসরকালীন ভাতা বা পেনশনের সুবিধাও রাখা যেতে পারে বলে তিনি জানান।

তবে এই বিষয়টি ঘিরে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। চাকরির মেয়াদ কমলে কর্মীদের আর্থিক নিরাপত্তা, ভবিষ্যতের স্থায়িত্ব এবং কাজের অভিজ্ঞতার যথাযথ মূল্যায়ন কীভাবে হবে, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্রস্তাবে কোনো চূড়ান্ত সিলমোহর বা আনুষ্ঠানিক নির্দেশিকা জারি করা হয়নি।ফলে এই বিষয়ে তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত হয়ে গেছে ধরে নেওয়া ভুল হবে। নিয়মবিধিতে কোনো প্রকৃত পরিবর্তন আনা হবে কি না, সে বিষয়ে কেন্দ্র পরবর্তীতে কোনো স্থায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করে কি না, এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *