পুলিশের জালে রাজনৈতিক নেতা, রাতভর জেরা শেষে নেহার মুক্তি!

বার্তা ডেস্কঃ

সরকারি নিষেধাজ্ঞাকে অমান্য করে শুক্রবার দিল্লিতে ‘তিরঙ্গা ওড়াও’ কর্মসূচি পালনের প্রস্তুতির সময় আটক হন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং আইসা সর্বভারতীয় সভানেত্রী নেহা বোরা। শুক্রবার বিকেলে মান্ডি হাউসের কাছ থেকে নেহা বোরাকে আটক করার পাশাপাশি কর্মসূচি শুরুর আগেই দীপকে-কে তাঁর বাসভবন থেকে প্রিভেন্টিভ অ্যারেস্ট করে দিল্লি পুলিশ। আইসা ও সিজেপির তরফ থেকে প্রথমে তাঁদের অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়ার অভিযোগ তোলা হলেও পরে পরিস্থিতির পরিবর্তন ঘটে।

দীর্ঘ রাতভর আটক রাখার পর শনিবার ভোরে দিল্লির আর কে পুরম থানা থেকে মুক্তি পান আইসা নেত্রী নেহা বোরা। তবে নেহা মুক্তি পেলেও এখনও পুলিশি হেফাজতে রয়েছেন সিজেপি প্রধান অভিজিৎ দীপকে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং দলের আটক অন্য নেতাদের মুক্তির দাবিতে এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতেই দীপকে-কে প্রিভেন্টিভ অ্যারেস্টে রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *