৮১০০ কোটির ডিএ মামলায় বড় ধাক্কা, সুপ্রিম কোর্টে রাজ্যের রিপোর্ট দেখে ক্ষুব্ধ সরকারি কর্মীরা!

বার্তা ডেস্কঃ

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলায় তৃতীয় অন্তর্বর্তী রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। ওই রিপোর্টে জানানো হয়েছে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত গ্রান্ট-ইন-এইড বা অনুদানপ্রাপ্ত কর্মীদের বাদ দিয়ে সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের ডিএ বাবদ সরকারের মোট ৮,১০৩ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ এবং পেনশন বাবদ ৬,৯৬১ কোটি টাকার বেশি এবং ২০০৮ থেকে ২০১৫ সালের মধ্যে প্রায় ৯২৮ কোটি টাকা প্রদান করা হয়েছে। তবে রাজ্যের পেশ করা এই আর্থিক হিসেব ও তথ্যের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল নেই বলে দাবি করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে সরকারি কর্মী সংগঠনগুলি।

মামলাকারী সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্মেন্ট এম্প্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের অভিযোগ, সর্বভারতীয় মূল্যসূচক মেনে ডিএ প্রদান এবং অনুদানপ্রাপ্ত কর্মীদের বিষয়টি সম্পূর্ণ এড়িয়ে গেছে রাজ্য। আদালতের আগের নির্দেশ ও দাবির সঙ্গে বর্তমান হিসেবের ব্যাপক অমিল থাকায় ক্ষুব্ধ কর্মীরা আগামী ২৭ অক্টোবরের পরবর্তী শুনানিতে এবং আগামী ১৪ ডিসেম্বর কলকাতায় সুপ্রিম কোর্টের নজরদারি কমিটি ইন্দু মালহোত্রা কমিটির বৈঠকে বিষয়টি জোরালোভাবে তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *