বিসর্জনে নজিরবিহীন কড়াকড়ি, গঙ্গার ঘাটে বাড়ল নজরদারি!

বার্তা ডেস্কঃ

বিজয়াদশমীর পর একাদশীতেও শহরজুড়ে চলছে দুর্গা প্রতিমা নিরঞ্জন। বিসর্জনকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য কলকাতার বিসর্জন ঘাটগুলিতে নিরাপত্তা ব্যবস্থা একধাপ জোরদার করা হয়েছে। শহরজুড়ে মোট ২৮টি গঙ্গার ঘাট, আদিগঙ্গার ৫টি ঘাট এবং ৩৪টি জলাশয়ে কড়া পুলিশি নজরদারি চালানো হচ্ছে। সার্বিক শৃঙ্খলা রক্ষায় ১৮ জন আইপিএস আধিকারিকের অধীনে প্রায় ২০০টি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ পিকেটিং বসানো হয়েছে। জলপথেও প্রতিনিয়ত নজরদারি চালাচ্ছেন এনডিআরএফ ও পুলিশ আধিকারিকরা।

চলতি বছর ভাসানের গতি বাড়াতে ও নিরাপত্তা সুনিশ্চিত করতে ক্রেন ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। পরিবর্তে ঘাটগুলিতে বাড়তি কুলি ও ট্রলির বিশেষ বন্দোবস্ত করা হয়েছে। একই সঙ্গে বিসর্জনের পর দ্রুত প্রতিমার কাঠামো অপসারণ ও ভিড় সামলাতে নিবিড় পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ২১ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন বিকেল ৪টে থেকে প্রতিটি ঘাটে লালবাজারের বিশেষ তৎপরতা বজায় থাকবে। আগামী দিনগুলিতেও নিরঞ্জন প্রক্রিয়া সম্পূর্ণ নির্বিঘ্ন রাখতে প্রশাসন পুরোপুরি সতর্ক ও প্রস্তুত রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *