লাদেনের ডেরাতেই দাউদ! রাষ্ট্রসংঘে বিস্ফোরক দাবি ভারতের!
বার্তা ডেস্কঃ
আন্তর্জাতিক মঞ্চে মোস্ট ওয়ান্টেড আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমকে নিয়ে পাকিস্তানকে চরম বার্তা দিল ভারত। রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব রঘু পুরি সরাসরি পাকিস্তানকে নিশানা করে জানান, আল কায়দা প্রধান ওসামা বিন লাদেনকে যে দেশে খুঁজে বের করে নিষ্ক্রিয় করা হয়েছিল, রাষ্ট্রসংঘের নথি অনুযায়ী দাউদও সেখানেই অবস্থান করছে। ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের মূল চক্রান্তকারী এবং ডি-কো ম্পা নির প্রধান দাউদের অবস্থান সংক্রান্ত এই মন্তব্যে পাক প্রশাসনের মুখাোশ ফের টেনে খুলে দিল নয়াদিল্লি।
একইসঙ্গে রাষ্ট্রসংঘের বিশেষ প্রতিনিধির রিপোর্টে থাকা একাধিক তথ্যগত অসংগতি ও স্পষ্ট পক্ষপাতের কড়া সমালোচনা করেছে ভারত। রঘু পুরি স্পষ্ট জানিয়ে দেন, মানবাধিকারের অজুহাত দেখিয়ে কোনোভাবেই সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকদের অপরাধ আড়াল করা যাবে না। সন্ত্রাসবাদ ও চরমপন্থার মদতদাতারা আন্তর্জাতিক মঞ্চকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে পারবে না বলেও হুঁশিয়ারি দেয় ভারত। পাশাপাশি, জম্মু-কাশ্মীর ও লাদাখ সংক্রান্ত পাকিস্তানের অসৎ রাজনৈতিক মন্তব্য খারিজ করে নয়াদিল্লি পুনরুচ্চারণ করে যে, এই দুই কেন্দ্রশাসিত অঞ্চল চিরকাল ভারতের অবিচ্ছেদ্য অংশ থাকবে।