মার্কিন রিপোর্টের চাঞ্চল্যকর তথ্য, ফ্রান্সের হিংসায় কি ইন্ধন জোগাচ্ছে ভারতের এসআইআর আন্দোলন?

বার্তা ডেস্কঃ

ভারতের এসআইআর বিরোধী আন্দোলন এবং ফ্রান্সের হিংসাত্মক বিক্ষোভের মধ্যে গভীর যোগসূত্রের দাবি তুলল মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। তাদের একটি চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ১৩টি দেশে সক্রিয় প্রায় ১০১টি সংগঠনের মাধ্যমে বিভিন্ন দেশের বিক্ষোভের মধ্যে সমন্বয় রক্ষা করা হচ্ছে, যার সঙ্গে ভারতের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতারও যোগ রয়েছে। এই বিস্ফোরক তথ্য সামনে আসতেই দেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র আক্রমণ ও প্রতি-আক্রমণের পালা শুরু হয়েছে।

প্রতিবেদনে ফ্রান্সের অস্থিরতার পাশাপাশি ‘ইন্ডিয়ান অ্যালায়েন্স প্যারিস’ নামক একটি সংগঠনের নাম উঠে এসেছে, যা বিভিন্ন আন্তর্জাতিক বামপন্থী ও সমাজতান্ত্রিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিজেপি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে একে দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র বলে দাবি করেছে। অন্যদিকে, কংগ্রেস সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়ে পাল্টা জানিয়েছে যে, এসআইআর প্রক্রিয়ায় অনিয়ম ও ভোটচুরির মতো গুরুতর বিষয়গুলি থেকে জনগণের নজর ঘোরাতেই শাসক দল এই ধরনের ভিত্তিহীন প্রচার চালাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *