বৃন্দাবনে কেন বয়কটের ডাক, ফলহারি মহারাজকে নিয়ে তুলকালাম!

বার্তা ডেস্কঃ

প্রসিদ্ধ সন্ত প্রেমানন্দ মহারাজ এবং ব্রজবাসীদের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার অভিযোগে দীনেশ ফলহারি ওরফে দীনেশ শর্মার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল সাধু-সন্ত সমাজ। সম্প্রতি মথুরার সিদ্ধপীঠ হনুমান টেকরি আশ্রমে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের ধর্মসভায় ফলহারি মহারাজের তীব্র নিন্দা করা হয় এবং তাঁকে ধর্মীয় ও সামাজিকভাবে বয়কট করার সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপস্থিত দেশের বিশিষ্ট ধর্মাচার্য ও সাধুসন্তরা সাফ জানিয়ে দেন যে, সনাতন ধর্ম এবং সন্ত সমাজের মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা বরদাস্ত করা হবে না।

গীতা মনীষী স্বামী জ্ঞানানন্দ মহারাজ ও পিপাদ্বাচার্য স্বামী বলরাম দেবাচার্যসহ অন্যান্য মহারাজের মতে, কোনো প্রমাণ ছাড়াই বিশিষ্ট সন্তদের বিরুদ্ধে বারবার কুরুচিকর অভিযোগ তুলে ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। চতুঃসম্প্রদায়ের মহন্ত ও মহামণ্ডলেশ্বররা একযোগে উল্লেখ করেন যে, ক্ষমা চাওয়ার পরও ভিত্তিহীন অর্থ লেনদেনের অভিযোগ তোলা সম্পূর্ণ অনভিপ্রেত। এই ঘটনা কেবল কোনো ব্যক্তিবিশেষের বিরুদ্ধে নয়, বরং সমগ্র সন্ত সমাজের সম্মান ও ঐতিহ্যের সঙ্গে জড়িত বলে দাবি করে সন্ত সমাজ অভিযুক্তকে বয়কটের এই কঠোর বার্তা দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *