বিশ্ববাজারে যুদ্ধের আঁচ, ভারতে কি সস্তা হলো জ্বালানি?

বার্তা ডেস্কঃ

মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার জেরে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম হু হু করে বাড়লেও, আজ শুক্রবার দেশের বড় শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের খুচরো দাম অপরিবর্তিত রয়েছে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১১৩ ডলারের কাছাকাছি পৌঁছানো সত্ত্বেও তেল বিপণন সংস্থাগুলি আপাতত নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো ঘোষণা করেনি। ভ্যাট, পরিবহণ খরচ এবং স্থানীয় করের তারতম্যের কারণে দেশের বিভিন্ন শহরে জ্বালানির মূল্যে এই তফাত দেখা যায়।

নয়া দিল্লিতে আজ প্রতি লিটার পেট্রোলের দাম ১০২.১২ টাকা এবং ডিজেল ৯৫.২০ টাকা। অপরদিকে, দেশের অন্যান্য মেট্রো শহরগুলির মধ্যে কলকাতায় পেট্রোল ১১৩.৫১ টাকা ও ডিজেল ৯৯.৮২ টাকা, মুম্বইতে পেট্রোল ১১১১.২১ টাকা ও ডিজেল ৯৭.৮৩ টাকা এবং হায়দরাবাদে পেট্রোল ১১৬.১৫ টাকা দরে বিকোচ্ছে। বিশ্ববাজারে সরবরাহ নিয়ে চরম অনিশ্চয়তা ও ভূ-রাজনৈতিক অস্থিরতা কাটেনি, তবুও স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভারতীয় গ্রাহকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *