পুজো মিটতেই শীতের আমেজ, তবে কি বড় চমক অপেক্ষা করছে?

বার্তা ডেস্কঃ

পুজো মিটতেই আবহাওয়ার মেজাজ বদলে বাতাসে এসে পৌঁছেছে হেমন্তের হিমেল পরশ। সকালের হালকা কুয়াশার সঙ্গে উত্তর-পশ্চিমের শুষ্ক বাতাসের প্রভাবে কলকাতা-সহ দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে হয়েছে ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি পুরুলিয়ায় ২০ ডিগ্রি, শ্রীনিকেতনে ২০.২ ডিগ্রি এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে পারদ নেমেছে ১৮ ডিগ্রিতে। আপাতত রাজ্যে কোনো বড় ঝঞ্ঝা না থাকায় আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং দিনের বেলা রোদের তাপ কিছুটা বেশি অনুভূত হতে পারে।

তবে এই মনোরম পরিবেশ বেশিদিন দীর্ঘস্থায়ী না-ও হতে পারে বলে সতর্ক করেছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপের সঞ্চার হওয়ায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার থেকেই বিশেষ করে দক্ষিণবঙ্গের বাতাসে বাড়তে পারে জলীয় বাষ্পের পরিমাণ। এর ফলে পারদ পুনরায় ঊর্ধ্বমুখী হওয়ার পাশাপাশি বঙ্গোপসাগরের এই নিম্নচাপের গতিপ্রকৃতির উপর ভিত্তি করে তৈরি হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির অনুকূল পরিবেশ। সপ্তাহের শেষ থেকে শুরু হতে যাওয়া এই আবহাওয়ার রদবদল শীতের আমেজে সাময়িক বাধা সৃষ্টি করে আবার জলীয় বাষ্পের প্রভাব ও বৃষ্টির সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *