বিশেষ অনুষ্ঠানে গ্লোয়িং ত্বক পেতে ফেশিয়াল বা লেজার? ভুল করলেই সর্বনাশ!

বার্তা ডেস্কঃ

উৎসব কিংবা বিয়ের আগের দিন হুট করে পার্লারমুখী হওয়ার অভ্যাস কি আপনার রয়েছে? এই ভুল সিদ্ধান্তেই ত্বক ঝলমলে হওয়ার বদলে বিপরীত ফল হতে পারে। ত্বকের চিকিৎসকদের মতে, যে কোনও স্কিন ট্রিটমেন্টের পর তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে কিছুটা সময় নেয়। বিশেষ করে কেমিক্যাল পিল বা লেজার থেরাপির মতো উন্নত পদ্ধতিতে ত্বকে সাময়িক লালচে ভাব, শুষ্কতা বা সংবেদনশীলতা দেখা দিতে পারে। তাই একেবারে শেষ মুহূর্তে এই ধরনের ট্রিটমেন্ট করালে হিতে বিপরীত হওয়ার আশঙ্কা প্রবল থাকে।

ত্বকের সুরক্ষায় বিশেষজ্ঞরা ফেসমিয়াল বা হালকা কেমিক্যাল পিলের ক্ষেত্রে অনুষ্ঠান বা বিয়ের অন্তত এক থেকে দুই সপ্তাহ আগে প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে, গভীর লেজার ট্রিটমেন্টের ক্ষেত্রে কয়েক সপ্তাহ বা তারও বেশি সময় হাতে রাখা জরুরি, কারণ ত্বক সম্পূর্ণ স্বাভাবিক হতে সময় নেয়। তাই চটজলদি জেল্লা পেতে অন্ধের মতো কোনো পদক্ষেপ না করে, আপনার ত্বকের ধরন বুঝে অভিজ্ঞ ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়েই সঠিক সময়ে স্কিন কেয়ার ট্রিটমেন্ট বেছে নিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *