মাঝপথে বন্ধ হলো মাইক, দর্শকদের সামনে কী বললেন শিল্পা রাও?
বার্তা ডেস্কঃ
মুম্বইয়ে বলিউড মিউজিক প্রজেক্টের দশম বর্ষপূর্তির জমকালো সংগীতানুষ্ঠানে অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হলেন জনপ্রিয় গায়িকা শিল্পা রাও। নির্ধারিত সময়ের থেকে অনুষ্ঠান দেরিতে শুরু হওয়ায় এবং পরবর্তী শিল্পীর পারফরম্যান্সের সময় এগিয়ে আসায় মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় তাঁর মাইক্রোফোন। মঞ্চে একের পর এক জনপ্রিয় গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করার সময়ই বারবার বাধা পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন উপস্থিত শ্রোতারা।
ঘটনার পর ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দিয়ে শিল্পা জানান যে মুম্বইয়ের মঞ্চে তাঁর হৃদয়ের একটা ছোট্ট অংশ ভেঙে গিয়েছে এবং গল্পটা আসামাপ্ত থেকে গেল। অনুষ্ঠান আসামাপ্ত রেখে এভাবে চলে আসতে বাধ্য হওয়ায় এবং শিল্পার সঙ্গে হওয়া আচরণের তীব্র সমালোচনা শুরু হয় চারদিকে। এই অনভিপ্রেত পরিস্থিতির জন্য পরবর্তীতে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেয় বলিউড মিউজিক প্রজেক্টের আয়োজক কর্তৃপক্ষ।