সিন্ডিকেট ও তোলাবাজদের বিরুদ্ধে কড়া হুঙ্কার মুখ্যমন্ত্রীর, দাদাগিরি করলে সোজা জেল!
বার্তা ডেস্কঃ
রবিবার তারাতলা রোডের হেমন্ত বসু বাজার কল্যাণ সমিতির লক্ষ্মীপুজোর উদ্বোধনী অনুষ্ঠান থেকে রাজ্যের সিন্ডিকেট রাজ এবং তোলাবাজির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্ষুদ্র ব্যবসায়ীদের আশ্বস্ত করে তিনি জানান, গত পনেরো বছরের জঞ্জাল ও অনিয়ম সম্পূর্ণ পরিষ্কার করা হবে। সাধারণ ব্যবসায়ীদের ওপর কোনো ধরনের জুলুম বা চাঁদার নামে জোরজুলুম বরদাস্ত করা হবে না। কেউ চোখ রাঙালে বা দাদাগিরি করলে সরাসরি থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
এদিন নাম না করে কলকাতা পোর্ট এলাকার ৮০ নম্বর ওয়ার্ডের প্রভাবশালী মহলে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। বিগত সরকারের জমানার দুর্নীতি ও অন্যায়ের সমালোচনা করে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আইন হাতে নেওয়ার চেষ্টা করলে বা আইন অমান্য করে দাদাগিরি চালালে অপরাধীদের পরিণতিও শাহজাহান ও জাহাঙ্গিরের মতোই হবে। অর্থাৎ, তোলাবাজি ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ঠিকানা যে শেষ পর্যন্ত জেলই হবে, তা এদিনের মঞ্চ থেকে দ্ব্যর্থহীন ভাষায় বুঝিয়ে দিলেন তিনি।