বামেদের বইয়ের স্টলে হামলা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! কী বললেন তিনি?
October 26, 2026
বার্তা ডেস্কঃ
দুর্গাপুজোর সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বামপন্থীদের বইয়ের স্টলে ভাঙচুরের ঘটনা নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। রবিবার এই হামলার সাফাই গেয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলার মাটিতে কোনও দেশবিরোধী বা সনাতনবিরোধী লেখা প্রকাশ করতে দেওয়া হবে না এবং সাধারণ মানুষই এই স্টল বসানোর বিরোধিতা করেছেন।
মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যের পরেই বিরোধী শিবির তীব্র প্রতিবাদে ফেটে পড়েছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী ও তৃণমূল নেতা কুণাল ঘোষের প্রশ্ন, মতাদর্শ পছন্দ না হলেই কি হামলা চালানো যায়? সব মিলিয়ে এই ঘটনায় রাজ্য রাজনীতিতে নতুন করে রাজনৈতিক সংঘাত শুরু হয়েছে।