বিগ বস বাংলায় বড় মোড়, সোনামণিকে বাঁচাতে কি বলি হলেন ভরত কল!

বার্তা ডেস্কঃ

জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস বাংলার ঘর থেকে সদ্যই বিদায় নিয়েছেন অভিনেতা ভরত কল। একই সঙ্গে শোয়ে টিকে থাকার জন্য বিশেষ ইমিউনিটি স্টার পেয়েছেন সোনামণি সাহা। এই দুই ঘটনার পরেই শুরু হয়েছে জোর বিতর্ক। দর্শকদের একাংশের দাবি, সোনামণিকে প্রতিযোগিতায় এগিয়ে রাখতেই সুকৌশলে ভরত কলকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছে। চ্যানেলের সঙ্গে পুরনো সম্পর্কের সুবাদেই অভিনেত্রীকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে বলে জল্পনা তুঙ্গে উঠেছে।

ভরতের বিদায়ে ক্ষুব্ধ অনুরাগীরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের হতাশা প্রকাশ করেছেন। শোয়ে তিনি যেভাবে সকলকে আগলে রাখতেন, তাকে ফাদার ফিগারের সঙ্গে তুলনা করেছেন ভক্তরা। ঘরের বাকি প্রতিযোগীরাও তাঁর বিদায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। অন্যদিকে, ভরতের স্ত্রী জয়শ্রী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন, প্রতিযোগিতায় বিদায় নিলেও তাঁদের কাছে বিজয়ী ভরতই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *