অহন ও শর্বরীর রসায়ন কি বক্স অফিসে ভাঙবে সমস্ত রেকর্ড?

বার্তা ডেস্কঃ

বলিউড অহন পাণ্ডে ও শর্বরী ওয়াঘ অভিনীত নতুন ছবি বেপরোয়া মুক্তির দিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। যশ রাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই চলচ্চিত্রটিতে রোম্যান্সের পাশাপাশি ভরপুর অ্যাকশন দেখতে পাবেন দর্শকরা। আলি আব্বাস জাফরের পরিচালনায় এই ছবির ফার্স্ট লুক পোস্টার ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক শোরগোল ফেলে দিয়েছে। ছবিতে নবাগত অহনের রাফ অ্যান্ড টাফ লুক এবং শর্বরীর উপস্থিতি জেন জি দর্শকদের মধ্যে আলাদা উন্মাদনা তৈরি করেছে। ছবির পোস্টারে দেখা গিয়েছে, হাতে অস্ত্র ও রক্তের দাগ নিয়ে শর্বরীকে আঁকড়ে ধরে রয়েছেন অহন। অন্যদিকে নায়িকার হাতে রয়েছে গিটার, যা গল্পে ভিন্ন মোড়ের ইঙ্গিত দেয়। ফিয়ারলেস ইন লাভ বা প্রেমে নির্ভীক ট্যাগলাইনযুক্ত এই ছবিটি ২০২৭ সালের ২৬ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

यश রাজ ফিল্মসের হাত ধরে বহু বছর পর এই ছবির মাধ্যমে প্রোডাকশনে ফিরছেন পরিচালক আলি আব্বাস জাফর। এর আগে সুলতান ও টাইগার জিন্দা হ্যায় এর মতো সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। গুঞ্জন রয়েছে, এই ছবিতে খলনায়কের ভূমিকায় ববি দেওল কিংবা ঐশ্বর্য ঠাকরে অভিনয় করতে পারেন। তবে নির্মাতাদের পক্ষ থেকে কাস্টিং বা গল্পের প্লট নিয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। সাইয়ারা ছবির অভাবনীয় সাফল্যের পর অহনের এই নয়া অবতার ঘিরে ভক্তদের প্রত্যাশা বহুগুণ বেড়ে গেছে। উৎসবের মরশুমে ছবির মুক্তির দিন সামনে আসতেই হিন্দি ছবির মহলে শুরু হয়ে গেছে জোর চর্চা। অ্যাকশন ও রোম্যান্সের এই অনবদ্য মিশ্রণ বক্স অফিসে কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *