শীতে পোষ্যকে ভারী পোশাক পরানো কি নিরাপদ, জেনে নিন আসল বিপদ!

বার্তা ডেস্কঃ

শীতের আমেজ পড়তে না পড়তেই অনেক মালিকই ভালোবেসে পোষ্য কুকুরদের গরম পোশাক পরিয়ে থাকেন। কিন্তু না বুঝেই এই ধরনের ভারী পোশাক পরিয়ে আপনি অজান্তেই তাদের বড় বিপদের মুখে ঠেলে দিচ্ছেন না তো। বিশেষজ্ঞদের মতে, মানুষের মতো তাপমাত্রা কমলেই কুকুরদের ঠান্ডা লাগলেও, সকলেরই গরম পোশাকের প্রয়োজন হয় না। গোল্ডেন রিট্রিভার বা হাস্কির মতো বড় ও ঘন পশমের প্রজাতির কুকুরদের শরীরের প্রাকৃতিক পশমই আবহাওয়া অনুযায়ী তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। তাই অতিরিক্ত ফ্যাশন বা শখের বশে অপ্রয়োজনীয় পোশাক পরালে তাদের স্বাভাবিক হাঁটাচলা ও কার্যকলাপে মারাত্মক সমস্যা তৈরি হতে পারে।

অবশ্য ছোট বা সিঙ্গল কোটিংয়ের কুকুর এবং বয়স্ক বা আর্থ্রাইটিসে আক্রান্ত পোষ্যদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে শীতের পোশাক ব্যবহার করা যেতে পারে। পোশাকের পাশাপাশি এই মরশুমে তাদের বিশেষ যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। ঘুমানোর জন্য আরামদায়ক বিছানা, রাতে হালকা কম্বল এবং নিয়মিত তাজা পানীয় জলের ব্যবস্থা করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এছাড়া দিনের বেলা রোদে হাঁটতে নিয়ে যাওয়া এবং সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখলে পোষ্যরা সুস্থ ও প্রাণবন্ত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *