বঙ্গোপসাগরে নিম্নচাপের ভ্রুকুটি, দক্ষিণবঙ্গে কি ধেয়ে আসছে দুর্যোগ?

বার্তা ডেস্কঃ

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় বড় ধরণের পরিবর্তন আসতে চলেছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাজ্যের আবহাওয়া মূলত শুকনো ও আংশিক মেঘলা থাকলেও মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি হাওড়া, হুগলি, নদীয়া, দুই বর্ধমান এবং ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।

কলকাতাতেও আবহাওয়া বদলের স্পষ্ট ইঙ্গিত মিলেছে যেখানে বুধবার ও বৃহস্পতিবার ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বৃষ্টির প্রভাবে শহরের তাপমাত্রা কমে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে আসতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে সপ্তাহের প্রথম তিন দিন আবহাওয়া মূলত শুকনো থাকলেও বৃহস্পতিবার ও শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের পূর্বাভাস থাকায় পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে, যার ফলে পর্যটকদের বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *