যাত্রীদের জন্য বড় ধাক্কা, বদলে গেল ট্রেনের সময়সূচি!

বার্তা ডেস্কঃ

রেললাইনের পরিকাঠামোগত কাজের জেরে উত্তরবঙ্গ সহ মালদহ ডিভিশনে একাধিক দূরপাল্লার ট্রেনের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন করল ভারতীয় রেল। দক্ষিণ-পশ্চিম রেলওয়ের বেয়প্পনহল্লি নন-ইন্টারলকিং কাজ এবং ব্রিজ নম্বর ৮৩৫-এর পুনঃনির্মাণের জন্য ব্লক নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে আলিপুরদুয়ার, বালুরঘাট ও মালদা টাউন থেকে বেঙ্গালুরুগামী অমৃত ভারত এক্সপ্রেস সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রেন নির্দিষ্ট দিনে দেরিতে ছাড়বে এবং কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে।

রেল সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ট্রেন নম্বর ১৬৫৯৮ আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ২৬ অক্টোবর নির্ধারিত সময়ের চেয়ে দুই ঘণ্টা দেরিতে ছেড়েছে। এছাড়া আগামী ৯, ১৬, ২৩ ও ৩০ নভেম্বর ট্রেনটি দেড় ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করবে। ট্রেন নম্বর ১৬৫২৪ বালুরঘাট-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ৭, ২১ ও ২৮ নভেম্বর বালুরঘাট থেকে দেড় ঘণ্টা দেরিতে ছাড়বে। পাশাপাশি ট্রেন নম্বর ১৩৪০৪ মালদা টাউন-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ১৫ নভেম্বর ১ ঘণ্টা ১৫ মিনিট, ২৯ নভেম্বর দেড় ঘণ্টা এবং ২২ নভেম্বর দুই ঘণ্টা দেরিতে ছাড়বে। এছাড়া ২, ১৪, ১ ও ৮ নভেম্বর বিভিন্ন রুটের ট্রেনগুলিকে নির্দিষ্ট পথে সাময়িকভাবে নিয়ন্ত্রণ করা হবে। রেলের এই সিদ্ধান্তে যাত্রীদের সাময়িক অসুবিধা হতে পারে, তাই যাত্রার আগে সময়সূচি দেখে নেওয়ার বিশেষ পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *