শান্তিপুরে রহস্যমৃত্যু, কিশোরী নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার!

বার্তা ডেস্কঃ

শান্তিপুরের এক কিশোরীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার সকালে ঘর থেকে বেবি মাহাতো নামের ওই নৃত্যশিল্পীর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। কিশোরী আত্মঘাতী হয়েছে নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পরিবারের দাবি, সোমবার রাতেও তার আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, অজয় মাহাতোর ছোট মেয়ে বেবি পড়াশোনার পাশাপাশি আদিবাসী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে নৃত্যশিল্পী হিসেবে কাজ করতেন। সোমবার রাতে সকলে ঘুমিয়ে পড়ার পর সকালে তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান মা। ডাকাডাকি করে সাড়া না পেয়ে দরজা ভাঙলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এবং পরে দেহ ময়নাতদন্তের জন্য রানাঘাট মহকুমা হাসপাতালে পাঠানো হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *