চোরবাগান বিপর্যয়ে ১৭টি সিসিটিভিই বন্ধ, গাফিলতিতেই কি ঝরল ১৯ প্রাণ!

বার্তা ডেস্কঃ

কলকাতা চোরবাগানের মণ্ডপে ১৯ জনের মৃত্যুর ঘটনায় লালবাজার গোয়েন্দা পুলিশের তদন্তে উঠে এসেছে অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য। তদন্তে দেখা গিয়েছে, মণ্ডপের ৩০টি সিসিটিভি ক্যামেরার মধ্যে ১৭টিই ছিল সিসি ক্যামেরা লোকদেখানো ও নিষ্ক্রিয়। এমনকি প্রস্থান পথের তিনটি সিসিটিভির মধ্যে দুটিই বন্ধ ছিল। পুলিশের জেরায় পুজো কমিটির ধৃত সেক্রেটারি রাজকুমার সেওদা স্বীকার করেছেন যে ভিড় সামলানো বা পুজোর আয়োজনের বিষয়ে তাঁদের কোনও অভিজ্ঞতা ছিল না। তৃতীয়া থেকে মাত্রাতিরিক্ত ভিড় হওয়া সত্ত্বেও কমিটির পক্ষ থেকে কোনও উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়নি।

পুলিশ সূত্রের খবর, পুজো কমিটির এই চরম গাফিলতি ও অপরিকল্পিত ব্যবস্থাপনাই এই মর্মান্তিক বিপর্যয়ের প্রধান কারণ। এই ঘটনার তদন্তে মণ্ডপ শিল্পী সুশান্তশিবানী পালকে তলব করে মণ্ডপের নকশা এবং প্রবেশ ও প্রস্থান পথের কাঠামো সম্পর্কে বিস্তারিত জেরা করা হয়েছে। তদন্তকারী দল মেদিনীপুর, চাকদহ ও দক্ষিণ ২৪ পরগনায় গিয়ে প্রত্যক্ষদর্শী এবং আহতদের জবানবন্দি সংগ্রহ করছে। সিসিটিভির উদ্ধার হওয়া ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান মিলিয়ে পুরো ঘটনার পুনর্গঠন করার চেষ্টা করছেন গোয়েন্দারা। ধৃতদের বিচারবিভাগীয় প্রক্রিয়ার জন্য ব্যাংকশাল আদালতে পেশ করার প্রস্তুতি চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *