ঘরে আটকে রেখে দশ বছরের শিশুকে যৌন নির্যাতন, গ্রেপ্তার সত্তরোর্ধ্ব লম্পট!

বার্তা ডেস্কঃ

ফের প্রতিবেশীর লালসার শিকার হল এক নাবালিকা। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দশ বছরের এক কিশোরীকে আটকে রেখে যৌন হেনস্তার অভিযোগে ৭৪ বছরের এক বৃদ্ধকে গ্রেপ্তার করা হয়েছে। নাবালিকা পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি জানানোর পরই অভিযুক্তের বিরুদ্ধে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। পুলিশ দ্রুত পদক্ষেপ করে রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করে এবং বুধবার তাকে আদালতে পেশ করা হয়।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, অভিযুক্ত শিবাজি সাউ একা পেয়ে বছর দশেকের ওই নাবালিকাকে নিজের ঘরে আটকে রাখে। এরপর তাকে পোশাক খুলতে বাধ্য করা হয় এবং যৌন হেনস্তা করা হয় বলে অভিযোগ। নাবালিকা ভয়ে চিৎকার শুরু করলে পরিবারের সদস্যরা ছুটে যান এবং ভয়ংকর দৃশ্য দেখতে পান। নির্যাতিতা তাদের কাছে সমস্ত ঘটনা খুলে বলে কান্নায় ভেঙে পড়ে। এই ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *