জন্মদিনে কেন দেশ ছাড়ছেন শাহরুখ, মন্নতের ছাদে কি তবে শূন্যতা!

বার্তা ডেস্কঃ

আগামী ২ নভেম্বর ‘কিং’ খানের জন্মদিন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মুম্বইয়ের ‘মন্নত’-এর বাইরে ভক্তদের ঢল নামার কথা থাকলেও, সেই ঐতিহ্য ভেঙে নীরব থাকতে চলেছে শাহরুখের বাসস্থান। জন্মদিনের এই বিশেষ দিনটিতে মন্নতের ছাদে বাদশার দর্শন পাবেন না অনুরাগীরা। অভিনেতার টিমের তরফ থেকে ইতোমধ্যেই বিভিন্ন ফ্যান ক্লাবগুলোকে এই সিদ্ধান্ত জানিয়ে নিশ্চিত করা হয়েছে এবং ভক্তদের আশাহত না হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

বলিউড সূত্রের খবর, বহু প্রতীক্ষিত ও মেগাবাজেট ছবি ‘কিং’-এর কাজ দ্রুত শেষ করতেই জন্মদিনে ছুটি না নিয়ে শুটিংয়ে ব্যস্ত থাকবেন এই সুপারস্টার। লন্ডনে এক হাইভোল্টেজ গানের দৃশ্যের শুটিংয়ের জন্য জন্মদিনের আগেই দেশ ছাড়ছেন তিনি, যেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন কারিনা কাপুর খান। আগামী ২৪ ডিসেম্বর বড়দিন উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলায় বিন্দুমাত্র সময় নষ্ট করতে রাজি নন শাহরুখ खान।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *