মাঝআকাশে মারণ হামলা রুখে বাঁচালেন শতাধিক প্রাণ! পেলেন আমিরশাহীর সর্বোচ্চ সম্মান

বার্তা ডেস্কঃ

প্রায় ৩৪ হাজার ফুট উঁচুতে উড়ন্ত বিমানের ককপিটে পাইলটের ছুরির কোপে রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েছিলেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছর। চরম বিপদের মুখেও নিজের শেষ চেষ্টাটুকু দিয়ে বিমানের জরুরি দরজা খুলে তিনি রক্ষা করেছিলেন শতাধিক যাত্রীর প্রাণ। তাঁর এই অসামান্য সাহসিকতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ এবার সংযুক্ত আরব আমিরশাহীর দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ফার্স্ট ক্লাস অর্ডার অফ জায়েদ সেকেন্ড’ তুলে দেওয়া হলো তাঁর হাতে। দুবাইয়ের রাজকুমার শেখ হামদান বিন মহম্মদ বিন রশিদ আল মাখতুম বুধবার আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা স্মিতের হাতে তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীও।

গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ চিকিৎসাপদ্ধতি ও জটিল অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল এই বীর পাইলটকে। হামলায় তাঁর মাথার খুলির একাংশ ভেঙে মস্তিষ্কে ঢুকে গেলেও চিকিৎসকদের প্রচেষ্টায় তিনি এখন অনেকটাই সুস্থ। মাঝআকাশে প্রদর্শিত এই সাহসিকতার জন্য শুধু আমিরশাহীই নয়, এর আগে একাধিক দেশ তাঁকে সম্মান জানানোর ঘোষণা করেছিল। এমনকি ইজরায়েলের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানেও তাঁকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে দেশটির সর্বোচ্চ সাহসিকতা সম্মান তাঁর হাতে তুলে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *