ভোটার তালিকায় নিজের নাম আছে তো? ৪৭ লাখ মানুষের নাম বাদ পড়ল দিল্লি থেকে!

বার্তা ডেস্কঃ

দিল্লিতে বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার পর প্রকাশিত খসড়া ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৪৭ লক্ষেরও বেশি নাম। এর ফলে রাজধানীর নথিভুক্ত ভোটারের সংখ্যা ১.৪৫ কোটি থেকে কমে দাঁড়িয়েছে ৯৭.৫৩ লক্ষে। যারা ফর্ম জমা দেননি, তাদের নাম আপাতত অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা একাধিকবার নথিভুক্ত শ্রেণিতে রাখা হয়েছে। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যথাযথ শুনানি ছাড়া কোনো বৈধ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে না এবং প্রত্যেক যোগ্য নাগরিক নাম তোলার পূর্ণ সুযোগ পাবেন।

আগামী ৪ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। তার আগেই নির্বাচন কমিশন সাধারণ মানুষকে ৩০ অক্টোবরের মধ্যে তালিকায় নিজের নাম যাচাই করে প্রয়োজনীয় দাবি বা আপত্তি জানানোর নির্দেশ দিয়েছে। নতুন নাম তোলা, তথ্য সংশোধন কিংবা নাম বাদ দেওয়ার জন্য ৬, ৭ ও ৮ নম্বর ফর্ম জমা দেওয়া যাবে। বাস্তুচ্যুত ও পিছিয়ে পড়া মানুষদের সুবিধার্থে বিশেষ শিবিরের আয়োজন করা হয়েছে। এ সংক্রান্ত যেকোনো সহায়তার জন্য বাসিন্দারা ১৯৫০ হেল্পলাইন নম্বরে বা স্থানীয় নির্বাচনী দফতরে সরাসরি যোগাযোগ করতে পারেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *