এনকাউন্টার নিয়ে বিস্ফোরক কবিতা, পুলিশের কড়া পদক্ষেপের বার্তা দিলেন অগ্নিমিত্রা পাল!

বার্তা ডেস্কঃ

রাজ্যে একের পর এক এনকাউন্টার এবং অপরাধ দমনে পুলিশের কঠোর ভূমিকার প্রশংসা করে কলম ধরলেন রাজ্যের মন্ত্রী তথা আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। সম্প্রতি গাইঘাটা ও মুর্শিদাবাদে পুলিশের এনকাউন্টারের ঘটনার পরই তাঁর এই কবিতা রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী আমলের পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে এবং বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতিকে সমর্থন করে সামাজিক মাধ্যমে এই সৃষ্টি শেয়ার করেছেন তিনি।

কবিতায় মন্ত্রী লিখেছেন, “অপরাধ থামুক, মানুষ বাঁচুক, ভয়ের অন্ধকার দূরে যাক। যে হাতে মানুষের নিরাপত্তার ভার, সেই হাত রুখুক অপরাধ বারবার।” এর আগে বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনার পরেও অভিযুক্তের বিরুদ্ধে পুলিশ কঠোর পদক্ষেপ নিয়েছিল। সরকারের পক্ষ থেকে বারবার স্পষ্ট করা হয়েছে যে অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং শান্তি বজায় রাখতে প্রশাসন বদ্ধপরিকর। অগ্নিমিত্রার এই কবিতা সাধারণ মানুষের নিরাপত্তা ও আইনি ব্যবস্থার কঠোর রূপকেই ফুটিয়ে তুলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *