৭০০০০১ পিন কোডের রহস্য, রাইটার্স বিল্ডিং কি কলকাতার আসল জিরো পয়েন্ট?
বার্তা ডেস্কঃ
চিঠির যুগ ফুরিয়ে গেলেও ৭০০০০১ নম্বরটি আজও কলকাতার শহরবাসীর মনে বিশেষ জায়গা দখল করে আছে। ১৯৭২ সালের ১৫ অগস্ট ভারতে পোস্টাল ইনডেক্স নম্বর বা পিন চালুর সময় পূর্ব ভারতের জন্য ‘৭’ সংখ্যাটি বরাদ্দ করা হয়। ভৌগোলিক ও প্রশাসনিক কেন্দ্র হিসেবে ডালহৌসি চত্বরে অবস্থিত কলকাতা জিপিও এবং সংলগ্ন রাইটার্স বিল্ডিং চত্বরকে কলকাতার ডাক ব্যবস্থার জিরো পয়েন্ট হিসেবে গণ্য করা হয়। এই হিসেব মেনেই জিপিও-র জন্য নির্ধারিত ‘০০০১’ সংখ্যার সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয় কলকাতার ঐতিহাসিক প্রথম পিন কোড ৭০০০০১।
থমাস লিয়নের নকশায় তৈরি এই লাল রঙের ভবনটি প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কো ম্পা নির ক্লার্কদের আবাসন হিসেবে ব্যবহৃত হলেও পরে বাংলার ক্ষমতার মূল কেন্দ্রে পরিণত হয়। ১৯৩০ সালের ৮ ডিসেম্বর বিপ্লবী বিনয়, বাদল ও দীনেশের ঐতিহাসিক অলিন্দ যুদ্ধ এবং পরবর্তীকালে বহু প্রশাসনিক সিদ্ধান্তের সাক্ষী এই ভবনটি রাজ্যের ভাগ্যলিপির প্রতীক। বর্তমান সময়ে প্রশাসনিক কেন্দ্র নবান্নে স্থানান্তরিত হলেও রাইটার্স বিল্ডিং এবং এর আইকনিক পিন কোড বাংলার রাজনৈতিক ও ঐতিহাসিক অভিজাত্যের এক অমলিন দলিল হয়ে বেঁচে রয়েছে।