উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবায় বড় চমক, রায়গঞ্জে এইমস আর জলপাইগুড়িতে আসছে ক্যানসার হাসপাতাল!

বার্তা ডেস্কঃ

উত্তরবঙ্গের স্বাস্থ্য ও যোগাযোগ পরিকাঠামোয় বড়সড় পরিবর্তন আনতে একাধিক মেগা প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর সফরে গিয়ে কর্ণজোড়ার তিস্তা ময়দানের সভা থেকে তিনি জানান, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে রায়গঞ্জের দিগনগরে ‘এইমস’ (AIIMS) তৈরির প্রস্তাব কেন্দ্র সরকারের কাছে পাঠাচ্ছে রাজ্য। পাশাপাশি জলপাইগুড়ি জেলায় তৈরি করা হবে একটি পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল। এছাড়াও, সাধারণ মানুষের কল্যাণে এদিন একযোগে ৩০টি জনকল্যাণমুখী কর্মসূচির উদ্বোধন ও ৮৩টি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করা হয়।

স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকীকরণে ট্রমা অ্যাম্বুলেন্স, স্মার্ট স্কুল, প্যাথোলজিক্যাল সেন্টার, ক্যাথল্যাব এবং জেলা হেলথ সেন্টারগুলোতে দ্রুগতিতেই উন্নত পরিষেবা শুরুর নির্দেশ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের সার্বিক যোগাযোগের মান বাড়াতে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর ব্রডগেজ লাইন এবং আলুয়াবাড়ি-নিউ জলপাইগুড়ির মধ্যে তৃতীয় ও চতুর্থ ব্রডগেজ রেলপথের জন্য জমি দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে কিষাণগঞ্জ বাইপাসের ডিপিআর (DPR) তৈরি এবং রায়গঞ্জ-বারসৌই রাস্তা সংযোগের আশ্বাসে উত্তরবঙ্গজুড়ে এখন নতুন করে উন্নয়নের আশার আলো দেখা যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *