দেশ বিপদে পড়লে ওরা আনন্দ পায়! বিরোধীদের ওপর খড়্গহস্ত মোদী

বার্তা ডেস্কঃ

পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে সারাবিশ্বে জ্বালানি ও সারের তীব্র সঙ্কট তৈরি হলেও, ভারতে তার আঁচ পড়তে দেয়নি কেন্দ্র সরকার—এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গুজরাতের বনাসকাঁঠায় এক জনসভায় দাঁড়িয়ে তিনি জানান, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি সত্ত্বেও কৃষকদের স্বার্থ রক্ষায় সরকার প্রায় ১৬ লক্ষ কোটি টাকা খরচ করেছে। তবে এই বিশ্বব্যাপী অস্থিরতার সুযোগ নিয়ে দেশের বিরোধীরা সরকার ও দেশের দুর্নাম করতে উঠেপড়ে লেগেছে।

প্রধানমন্ত্রীর অভিযোগ, পশ্চিম এশিয়ার যুদ্ধ এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধার কারণে অনিশ্চয়তা দেখা দিলেও, বিরোধী দলগুলি পেট্রোলিয়াম ও সারের সঙ্কট নিয়ে দেশে ভুয়ো খবর ছড়াচ্ছে। তাঁর কথায়, সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করাই এই দলগুলির মূল উদ্দেশ্য। কিছু মানুষ দেশকে কঠিন পরিস্থিতিতে দেখলে এবং দেশ বিপদে পড়লে আনন্দ পান উল্লেখ করে মোদী স্পষ্ট জানান, বিশ্বমঞ্চে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ন ও তাঁকে ছোট করার এই অপচেষ্টা তিনি সফল হতে দেবেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *