হেমন্তের বৃষ্টিতে ভাসছে বাংলা, কবে কাটবে এই দুর্যোগ!

বার্তা ডেস্কঃ

জোড়া নিম্নচাপের প্রভাবে হেমন্তের বাতাসে শীতের আমেজের বদলে জারি রয়েছে বৃষ্টির দুর্যোগ। ঘূর্ণিঝড়ের অবশিষ্টাংশ থেকে তৈরি সুস্পষ্ট নিম্নচাপ এবং বঙ্গোপসাগরে তৈরি হওয়া আরেকটি নতুন নিম্নচাপের জোড়া ফলায় শুক্রবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও এর প্রভাব স্পষ্ট পড়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন আবহাওয়ার এই মেজাজ বজায় থাকবে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বিশেষ করে দার্জিলিং ও জলপাইগুড়িতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা এবং কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির হলুদ সর্তকতা রয়েছে, যেখানে দমকা বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। আগামী ৫ নভেম্বর পর্যন্ত আবহাওয়া মোটের উপর একই রকম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে আগামী কাল থেকেই বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে শুরু করতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *