ইন্ডি জোটের মেগা অনুষ্ঠানে বড় ধাক্কা, বৃষ্টির জলে সব শেষ!

বার্তা ডেস্কঃ

অঝোর ধারায় নামা বৃষ্টিতে কার্যত ধুয়ে-মুছে গেল বিরোধী ইন্ডি জোটের বহুচর্চিত ‘জনতার ইমপিচমেন্ট’ কর্মসূচির সমস্ত আয়োজন। শুক্রবার সকাল থেকে রাজধানী দিল্লিতে টানা বৃষ্টির জেরে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে জল জমে যায়। ফলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রস্তাবিত এই বিশেষ ইভেন্টটি সাময়িকভাবে স্থগিত রাখতে বাধ্য হয়েছে বিরোধী শিবির। কংগ্রেস সূত্রের খবর, প্রতিকূল আবহাওয়ার কারণে স্থানটিতে কোনোভাবেই আয়োজন করা সম্ভব হয়নি।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, শুক্রবার খাড়গের বাসভবনে ‘জন মহাভিযোগ’ নামের এই কর্মসূচিতে প্রধান বক্তব্য রাখার কথা ছিল রাহুল গান্ধীসহ শীর্ষ বিরোধী নেতাদের। তবে এদিনের কর্মসূচি পুরোপুরি বাতিল না করে শনিবার পুনর্নির্ধারণ করা হয়েছে। ইন্ডি জোটের রামলীলা ময়দানের মেগা জনসভার ঠিক আগের দিন এই অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানা গেছে। তবে রাজনৈতিক মহল মনে করছে, শুধু আবহাওয়া নয়, বিরোধী অনেক নেতার সময়মতো দিল্লিতে না পৌঁছানও কর্মসূচি পেছানোর অন্যতম কারণ হতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *