রাজুর পকেট পরোটার দোকানে খাদ্য সুরক্ষা দফতরের হানা, কী মিলল তল্লাশিতে?

বার্তা ডেস্কঃ

সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলা কলকাতার এনআরএস হাসপাতাল সংলগ্ন রাজুর পকেট পরোটার দোকানে হঠাৎ হানা দিল রাজ্যের খাদ্য সুরক্ষা দফতর। মাত্র ৩০ টাকায় ৩টি পরোটা, আনলিমিটেড তরকারি ও ডিম সেদ্ধ দিয়ে জনপ্রিয় হওয়া রাজু ঘোষের দোকানে খাবারের গুণমান এবং পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন পুরসভার আধিকারিকরা। পরিদর্শনে উঠে আসে যে দোকানটির কোনও বৈধ ফুড লাইসেন্স নেই। এরপরই খাবারের নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টের জন্য পাঠানো হয়, যার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তবে ফুড সেফটি আধিকারিকরা আপাতত দোকান বন্ধের নির্দেশ না দিয়ে কিছু জরুরি পরামর্শ দিয়েছেন। রান্নার মশলা যাচাইয়ের পাশাপাশি লাল গামছার বদলে পরিষ্কার সাদা গামছা ব্যবহার, ডিম সেদ্ধ আলাদা রাখা এবং স্যানিটাইজার ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। রাজু ঘোষ আধিকারিকদের সমস্ত নির্দেশ মেনে চলার অঙ্গীকার করেছেন এবং শীঘ্রই লাইসেন্সের জন্য আবেদন করে বড় পরিসরে নিয়ম মেনে দোকান চালানোর আশ্বাস দিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *